গত ৬ মে ছিলো চিত্রনায়ক ওমর সানী’র জন্মদিন। সেদিন তিনি ৫০ পেরিয়ে ৫১ তে পা রাখেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তার সহধর্মিনী প্রিয়দর্শিনী মৌসুমী, তার দুই সন্তান ফারদিন ও ফাইজাহ বিশেষ উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমর সানী’কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একে একে উপস্থিত হয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার, সূচন্দা, ববিতা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, বাপ্পারাজ, অরুনা বিশ্বাস, নাঈম-শাবনাজ, অমিত হাসান, আমিন খান, আঁখি আলমগীর, শাবনূর, স¤্রাট, সাহারা, অধরা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ-রায়না মাহমুদ, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, ভূঁইয়া গ্রæপের কর্ণধার রাজু ভূঁইয়া, সাবেক সাংসদ ও সৌরভ গ্রæপ অব কোম্পানীজ’র চেয়ারম্যান রাশেদুজ্জামান মিল্লাত, জাজ’র কর্ণধার আব্দুল আজিজ’সহ আরো অনেকে। সকল তারকাদের অংশগ্রহণে ওমর সানী’র জন্মদিন উদযাপন যেন এক মিলন মেলায় পরিনত হয়েছিলো। রাত নয়টায় কেক কাটা’র পর মঞ্চে উঠে আসেন কন্ঠশিল্পী প্রতীক হাসান ও লুইপা। তারা দু’জন গান গাইলেও তাদের গান গাওয়ার ফাঁকে মাইক্রোফোন হাতে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী ও শাবনূর। এ সময় তাদের দু’জনের পাশে থেকেও গান পরিবেশন করেন ওমরসানী। তাদের গাওয়া গানে এবং নাচে উপস্থিত সবাই মুগ্ধ হন। ওমর সানী বলেন,‘ দীর্ঘদিন পর আমার জন্মদিন এতোটা আয়োজন করে উদ্যাপিত হলো। সবাই আমাকে এতো ভালোবাসেন, তা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আপনাদের ভালোবাসার কাছে ঋনী হয়ে গেলাম।’ মৌসুমী বলেন, ‘আমার জীবনসঙ্গী ওমর সানী’র জন্মদিনে আপনারা কষ্ট করে দোয়া করতে এসেছেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমরা সবসময় আমাদের সুখে দুঃখে আপনাদেরকে পাশে চাই।’ মৌসুমী ও শাবনূরের গান গাওয়া শেষে মঞ্চে উঠে নাঈম শাবনাজ, অমিত হাসানও সঙ্গীত পরিবেশন করেন।
