১০ লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ‘বঙ্গ বিডি’র




হাঁটি হাঁটি পা পা করে ‘বঙ্গ বিডি’ পেরিয়েছে পাঁচটি বছর। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল ভিডিও সুল্যশন এবং দেশীয় সিডিএন নেটওয়ার্ক। দেশের এই নম্বর ওয়ান ইউটিউব চ্যানেল সম্প্রতি ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছে। এ প্রসঙ্গে বঙ্গ-এর কর্ণধার আহাদ বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা একটি শ্রোতা, নগদীকরণ এবং ইউটিউবে কপিরাইট প্রয়োগের ক্রমবর্ধমান উপর একটি নির্দিষ্ট দক্ষতা তৈরি করেছি। এখন আমরা এই তথ্যটি স্থানীয় কন্টেন্ট সৃষ্টিকারীদের উপকারের জন্য ব্যবহার করতে চাই।’
বর্তমানে বঙ্গ প্রায় ৪-টি দেশে ১৪০-টিরও বেশি চ্যানেল পরিচালনা করছে । এ ব্যাপারে প্রতিষ্ঠানের সিওও কেরেল কুইপেরি বলেন,‘বঙ্গ চায় গুনমান সম্পন্ন এন্টারটেইনমেন্ট সবার হাতে হাতে পৌঁছে দিতে এবং ইউটিউবের সাথে আমাদের অংশীদারিত্ব আমাদের সে প্রত্যাশা পূরণে সত্যিই সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহকের জন্য শুধু যে কন্টেন্ট প্রযোজনা ও পরিবেশনা করতে চাই তা নয়, সেই সাথে আমরা শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলকে সাফল্য অর্জনের পাশাপাশি আরো ভাল কন্টেন্ট প্রযোজনা করতে সাহায্য করবো”