আহসান হাবিব সকালের রচনায় এবং তাজু কামরুলের পরিচালনায় সম্প্রতি সুটিং শেস হয়েছে মা দিবসের বিশেষ নাটক ভাগ’র। নাটকটিতে অভিনয় করেছেন, দিলারা জামান, শাহেদ শরীফ খান, ফারজানা ছবি, সাব্বির আহমেদ, শাহনূর, আহসানূল হক ইনু, র্নিঝর আজাদ, উত্তম প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে আসিয়া – দিলারা জামান একজন গৃহিণী , সুখী সংসার , দুই ছেলে এক মেয়ে। সবার বিবাহিত, যে যার সংসার নিয়ে সুখী। একদিন হঠাৎ করে আসিয়ার স্বামী গৃহকর্তা সিধান্ত নেয় তিন সন্তানের নামে সম পরিমাণ তার জায়গা বন্টন করে দিবেন, কথা মত উইল করে দেয়, সন্তানের সম্মুখে উকিল উইল পড়ে শোনায় উকিল, মায়ের নামে কিছুটি দেয় নি বলে তিন সন্তানের প্রশ্ন বাবার কাছে।
বাবা জানায় যে তোমারায় মায়ে সব চেয়ে বড় জায়গা জমি। তাহলে তোমার মায়ের কি প্রয়োজন জায়গা জমির। একদিন হঠাৎ করে মরে যায় আসিয়ার স্বামী এভাবে এগিয়ে যাবে ভাগ নাটকটির গল্প। নাটক টি মা দিবসে এশিয়ান টিভিতে রাত ১০.১০ মিনিটে প্রচার হবে।
