মিয়ানমারের সেনা ও সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে শনিবার অন্তত ১৯ জন নিহত হয়েছে। প্রত্যন্ত শান রাজ্যে এই সংঘর্ষ ঘটে।
শনিবার ভোরে শান রাজ্যের সীমান্ত শহর মুসে মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত একটি ক্যাসিনো এবং কাছের একটি সেনাপোস্টে একযোগে এ হামলা হয়।
তাং বা পালাউং আদিবাসী যোদ্ধাদের দল তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।\
মিয়ানমার সরকারের সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন আদিবাসী সংখ্যালঘুদের সংঘাত দীর্ঘদিনের। বৌদ্ধ প্রধান মিয়ানমারে সংখ্যালঘু কিচিনরা প্রধানত খ্রিস্টান। নিজেদের অঞ্চলগুলোর অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬১ সাল থেকে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে পাহাড়ি উত্তরাঞ্চলের আদিবাসী গোষ্ঠি লড়াই করে আসছে।
এ লড়াইয়ে কিচিন ও উত্তরাঞ্চলীয় রাজ্য শান থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতাই বলেন, স্থানীয় সময় ভোর ৫টার দিকে প্রায় একশ সন্ত্রাসী ছোট আগ্নেয়াস্ত্র ও কামান নিয়ে হামলা করে। হামলায় দুই নারীসহ ১৫ বেসামরিক নাগরিক নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা এবং তিন সেনা সদস্যও এ হামলায় নিহত হয়েছেন বলে জানান তিনি।
হামলার পর মিয়ানমার ও চীনের অনেক নাগরিক সীমান্ত পেরিয়ে চীনে চলে গেছে বলেও জানান তিনি।
মানবাধিকার কর্মীরা জানিয়েছে, চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে সংঘাত সংঘর্ষ বেড়ে গেছে। অপরদিকে দেশটির পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে।
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় পরিচয়হীন সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের অভিযোগ উঠেছে।
সেনা ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)’র মধ্যে শনিবারের সংঘর্ষটি ঘটে। মিয়ানমারের উত্তরাঞ্চলে অধিকতর স্বায়ত্বশাসনের দাবিতে যে কয়েকটি সশস্ত্র সংগঠন দেশটির সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এটি তার অন্যতম।