মোহাম্মদ ওমর ফারুক রূপকের কবিতা 'হাহাকার'



মোহাম্মদ ওমর ফারুক রূপকের কবিতা 'হাহাকার'

চারিদিকে হাহাকার, দুঃসহ দুর্বার
পথের ধারে ডাস্টবিনে
মানুষের অধিকার।
শিশুর চিৎকারে, কম্পিত তার মা
যেকোনো সময় হতে পারে
যমদূতের হানা।
কষ্টের যাতনায় ক্ষুধার তাড়নায়,
মরছে ধুকে ধুকে ভীষণ বেদনায়।
অসহ্য পৃথিবীর দুস্থ মানুষগুলো,
ঘুমিয়ে পরে পথে গায়ে মেখে ধুলো।
মানুষের ঘৃণা আর সমাজের অবহেলায়,
অসহায় মানুষের দিন কাটে নিরালায়।
এসো তাই সকলে এদের
পাশে এসে দাড়াই,
দুর্ভাগা মানুষের সহযোগিতায়
দু’হাত বাড়াই।