ঈদকে সামনে রেখে সব অঙ্গনেই চলছে ব্যপক প্রস্তুতি। চলচ্চিত্রাঙ্গনেও চলছে সিনেমা মুক্তির প্রস্তুতি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে আসন্ন ঈদে ৫ টি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা আছে। এই তালিকায় শাকিব খান অভিনীত ৩টি এবং জাজ মাল্টিমিডিয়ার একটি ছবি রয়েছে।।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ চলচ্চিত্র ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পেয়েছিল। এই চলচ্চিত্রের সফলতার কারণেই চলতি বছর ‘পোড়ামন-২’ নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে টিভি নাটকের অভিনেতা সিয়াম আহমেদ’র। তার সাথে জুটি বেধেঁছেন পুজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।
চলচ্চিত্র গল্প এবং নিজের অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, ‘মিষ্টি একটা গ্রাম্য প্রেমের গল্প ‘পোড়ামন-২’। এ ছবিতে মাটির ঘ্রাণ পাওয়া যাবে। এখানে আমার চরিত্র সুজন। আমার বিশ^াস ‘পোড়ামন -২’ দেখলে সবাই সুজনের ছায়া নিজের মধ্যে অথবা পরিচিত কারো মাঝে দেখতে পাবেন। তাই নতুন হিসেবে আমাদের উৎসাহ দিতে চলচ্চিত্রটি হলে গিয়ে দেখার অনুরোধ রইল সবার প্রতি।’
সিনেমায় আরও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা।
উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলি। ছবিতে শাকিব খান চট্টগ্রাম ও বুবলী নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ডায়লগ দিয়েছেন। ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। ছবিটি কিছুটা কমেডি নির্ভর। চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্ব›দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।
গত জানুয়ারী মাসের শেষের দিকে শুরু হয় ‘সুপার হিরো’ ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন। থ্রিলারধর্মী এই ছবি দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে পরিচালনা করেছেন আশিকুর রহমান। শাকিব খানের বিপরীতে এই ছবিতেও রয়েছেন শবনম বুবলি। এ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, ‘আমার বিশ^াস ঈদে সবচেয়ে বেশি দর্শকের চোখ থাকবে সুপারহিরো ছবিতেই। এই ছবির কাহিনী মৌলিক। তার থেকেও বড় আকর্ষন হচ্ছে ছবিতে শাকিব-বুবলির আলাদা আলাদা অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করবে। ছবির প্রত্যেকটি মুহুর্ত আমি মনে করি দর্শক আনন্দের সাথেই উপভোগ করবে।
’ এ ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি ও শম্পা রেজা।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামিম। এতে পরিমনির সাথে জুটি বেধেঁছেন কায়েস আরজু। ছবিটি সম্পর্কে শামীমুল ইসলাম শামিম বলেন, ‘ঈদ মানেই বাড়তি উন্মাদনা। এদিক থেকে বলতে পারি আমার এই ছবিটি সম্পূর্ণ বিনোদনধর্মী কমেডি চলচ্চিত্র। গ্রাম্য প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে পারিবারিক দ্ব›দ্ব কমেডির মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি ছবিটি দর্শক উপভোগ করবে।’ ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।
শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ‘পাঙ্কু জামাই’ ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। এরপর হঠাৎ অপু বিশ্বাস পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে ছিল ছবির কাজ। প্রায় আট মাস নিরুদ্দেশ থাকার পর গত অক্টোবর এ ছবির শুটিং করেন অপু। ‘পাঙ্কু জামাই’ ছবির গল্প সম্পর্কে জানা যায়, রোমান্টিক কমেডি ধাঁচের। মফস্বল শহরের এক ছেলে ও শহরতলির তালুকদার বাড়ির এক মেয়ের প্রেমের কাহিনী নিয়েই নির্মিত ছবিটি। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পেলে শাকিব-অপুর ডির্ভোসের পর এটিই হবে তাদের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি।
