গাজায় ফিলিস্তিনি হত্যা অব্যাহত




গতকাল শুক্রবার ফিলিস্তিনি বিক্ষোভকারীরা সীমান্তে জড় হয়ে বিক্ষোভ শুরু করলে তাদের আটকাতে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাসের শেল ছোড়ে এবং এক পর্যায়ে গুলি ছোড়ে।
ইসরায়েলি সেনাদের ছোড়া টিয়ার গ্যাসের একটি শেল হাতেম আবু সাবলা নামে এক বিক্ষোভকারীর নাকের পাশ দিয়ে চামড়া ভেদ করে গালের ভেতর ঢুকে যায়।
এদিন নিহতদের মধ্যে তিনজন তরুণ এবং অন্যজন ১৫ বছরের এক কিশোর। এ ঘটনায় প্রায় ৬২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শতাধিক গুলিবিদ্ধ বলে জানান গাজার চিকিৎসকরা।
উল্লেখ্য, নিজেদের ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে যে বিক্ষোভ শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত ১২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সীমান্তে বিক্ষোভ থামাতে ইসরায়েলের আগ্নেয়াস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক বিশ্বে সমালোচিত হলেও বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের উপর তেমন কোনো চাপ প্রয়োগ দেখা যাচ্ছে না।
।