দেশের ৮৩ শতাংশ দর্শক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সাংসদ আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় বিটিভির জনপ্রিয়তা কমে যাওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত বিটিভি দর্শকদের কাছে সবচেয়ে সমাদৃত চ্যানেল।
তিনি আরো বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী, দর্শকনন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরোনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেকগুলো অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এতে জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে।
