মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের দায়ে দেশটির ৭ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা।
সোমবার কয়েক ঘণ্টার ব্যবধানে ইইউ ও কানাডা ওই সাত সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
তাদের মধ্যে রাখাইন রাজ্যে সেনাঅভিযান পরিচালনার দায়িত্বে থাকা মেজর জেনারেল মাউং মাউং সোয়েও রয়েছেন। ওই অভিযানের মুখেই মিয়ানমার থেকে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে বলে অভিযোগ আছে।
গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রও জেনারেল মাউং সোয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ইইউ থেকে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই মিয়ানমার সেনাবাহিনী থেকে বলা হয়, নিষেধাজ্ঞা আরোপ করা জেনারেলদের মধ্যে একজনকে সোমবার চাকরিচ্যুত করা হয়েছে। অন্য একজনকে গত মাসে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তিনি স্বেচ্ছা অবসরে চলে যান।
যে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তারা ইইউ ভূক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন না এবং ওই সব দেশের কোনো নাগরিক তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তিও করতে পারবে না।
সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের আগে ইইউ মিয়ানমার সেনাবাহিনীর উপর অস্ত্র, প্রশিক্ষণ এবং সব ধরনের সহযোগিতার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ বিষয়ে ইইউর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “রাখাইন রাজ্যে ওয়েস্টার্ন কমান্ডের অভিযানের সময় রোহিঙ্গা জনগণের উপর যে নৃশংসতা ও ভয়ঙ্কর মানবাধিকা লঙ্ঘন হয়েছে তার জন্য তিনি (মাউং সোয়ে) দায়ী।”
মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “রাখাইনে জঙ্গিদের হামলা যথাযথভাবে প্রতিহত করতে না পারায় দক্ষতার অভাব জনিত কারণে সোমবার মাউং মাউং সোয়েকে বরখাস্ত করা হয়।”
নিষেধাজ্ঞা আরোপ করা আরেক কমান্ডার লেফটেনেন্ট জেনারেল আউং কিয়াও জাওকে গত মে মাসে ‘পদত্যাগের অনুমতি দেওয়া হয়েছে’ বলে ওই বিবৃতিতে বলা হয়। তবে বিবৃতিতে ইইউ’র নিষেধাজ্ঞার বিষয়ে কিছু বলা হয়নি।
তবে এ পর্যন্ত যে ৩৫৪টি গ্রাম পুড়িয়ে দেওয়ার প্রমাণ তাদের হাতে এসেছে, তার মধ্যে অন্তত ১১৮টিতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ৫ সেপ্টেম্বরের পর। গত দুই মাসে নতুন করে বহু রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে গত সাড়ে তিন মাসে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে ছয় লাখ পেরিয়ে গেছে।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে