অ্যাপল, অ্যামাজন, আলিবাবা, হুয়াওয়ে, লেনোভো আর অপ্পোসহ বিশ্বের ৫২টি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ডেটা শেয়ারিং চুক্তি করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক।
ফেসবুক যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভস-এর এনার্জি অ্যান্ড কমার্স কমিটি-কে দেওয়া নিজেদের সর্বশেষ জবাবে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে ৭৪৭ পৃষ্ঠার বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, তারা ইতোমধ্যে ওই ৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির সঙ্গে চুক্তির ইতি টেনেছে। সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা চুক্তির মেয়াদ এই জুলাইয়ে আর অগাস্টে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি শেষ হবে।
ফেসবুক আরো জানিয়েছে চলতি বছর অক্টোবরের পর শেষ হবে অ্যাপল, অ্যামাজন এবং টবি’র সঙ্গে থাকা চুক্তি ।
সোশ্যাল জায়ান্টটির দাবি, তারা ২০১৪ সালে কড়া শেয়ারিং নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং থার্ড-পার্টি অ্যাপ নির্মাতাদেরকে নতুন নীতিমালা মেনে চলতে এক বছর সময় বেঁধে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৬১টি প্রতিষ্ঠান তাদের ডেটা সংগ্রহ চর্চায় বদল আনতে ছয় মাস পর্যন্ত বাড়তি সময় পেয়েছে।