সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নজরুল ইসলাম বলেন, “আমাদের বাংলাদেশি শ্রমিক বন্ধুদের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সেখানে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে ছয় জন নিহতের তথ্য পেয়েছি।
হতাহতদের পরিচয় জানতে চাইলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা লোক পাঠিয়েছি। সেখান থেকে তথ্য পেলে আপনাদের বিস্তারিত জানাতে পারব।”
এদিকে আহত একজনের বরাত দিয়ে মোবারক হোসেন নামে জেদ্দা প্রবাসী এক বাংলাদেশি জানান, হতাহতরা সেখানে একটি কারখানায় চাকরি করতেন। সকালে কাজে যাওয়ার সময় তাদের মিনিবাসের চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।