ফিরে দেখা: ৩০শে জুলাই




উল্লেখযোগ্য ঘটনা:
আজ বাগদাদ শহরের জন্মদিন। ৭৬২ সালে আব্বাসীয় খলিফা আবু জাফের আল মনসুর আহমদ কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা হয়।
১৫০২ সালে ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
ইতালির নেপলস শহরে ১৬২৯ সালের এই দিনে ভূমিকম্পে দশ হাজার লোকের প্রাণহানি হয়।
১৬৫৬ সালে পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।

আজকে যারা জন্মেছিলেন:

১৮৬০ সালের এই দিনে হেনরি ফোর্ড জন্মগ্রহণ করেন। তিনি ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত বিন্যাসকরণ সজ্জার জনক। তার উদ্ভাবিত মডেল টি মোটরগাড়ি আমেরিকার শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে। তিনি ছিলেন একজন বহুমুখী উদ্ভাবক এবং ১৬১ টি ইউ.এস পেটেন্টের অধিকারী।
প্রখ্যাত জার্মান ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সম্যান ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। নব্বইয়ের দশকে সেরা স্ট্রাইকদের মধ্য অন্যতম ছিলেন। ১৯৯০ সালে ফিফা বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের গুরুত্বপূরণ সদস্য ছিলেন।
কাজী মোতাহের হোসেন একাধারে সাহিত্যিক, পরিসংখ্যানবিদ, বিজ্ঞানি ও শিক্ষাবিদ। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম পথিকৃৎ ছিলেন। ১৮৯৭ সালে ফরিদপুর জেলায় বাংলার এই উজ্জ্বল নক্ষত্র জন্মগ্রহণ করেন।
ববিতা বাংলাদেশের শিল্পাঙ্গনের প্রাণ। তাঁর পুরো নাম ফরিদা আক্তার পপি। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ৭০-৮০-র দশকের অভিনেত্রী ছিলেন। তিনি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ২৫০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি পরপর তিন বছর একটানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। বাংলার এই মহান অভিনেত্রীর জন্মদিন আজকে।
আজকে যাঁদের হারিয়েছি:

গোপাল ঘোষ একজন খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী। তিনি ১৯১৩ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি প্যাস্টেল এবং জলরঙেই বেশি ছবি আঁকতেন। ১৯৮০ সালের ৩০শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
বিভূতিভূষণ মুখোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের রচয়িতা। রসরচনায়ও রয়েছে তাঁর অসামান্য দক্ষতা। তিনি অনেক কৌতুক ও রঙ্গরসের গল্পও লিখেছেন। ১৯৮৭ সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে।
ইংমার বারিমান ) সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, মঞ্চ পরিচালক ও নির্দেশক এবং নাট্যকার। বিখ্যাত মার্কিন চলচ্চিত্রকার উডি অ্যালেনের মতে তিনি এযাবৎ যত চলচ্চিত্রকার জন্ম নিয়েছেন তাদের সবার সেরা। চলচ্চিত্র, টেলিভিশন এবং রেডিও- সকল মাধ্যমেই তিনি কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় হয়ে আছেন দ্য সেভেন্থ সিল(১৯৫৭), ওয়াইল্ড স্ট্রবেরিস (১৯৫৭), থ্রু আ গ্লাস ডার্কলি (১৯৬১), উইন্টার লাইট (১৯৬১), দ্য সায়লেন্স(১৯৬৩), এবং ক্রাইস অ্যান্ড হুইস্পারস (১৯৭২) এর মত সিনেমাগুলোর জন্য। ২০০৭ সালের ৩০শে জুলাই সুইডেনে জনপ্রিয় এই পরিচালক পৃথিবীর মায়া ত্যাগ করেন।