অনেক ঘটনা-নাটক, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদেই থাকার ঘোষণা বর্তমান সময়ের সেরাদের অন্যতম খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর।
রিয়াল মাদ্রিদের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে আর। গতবছর পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন পাঁচ বছর নয়, দশ বছর থাকতে চান রিয়াল মাদ্রিদে। কিন্তু বছর ঘুরতেই সব যেন ওলটপালট।
সম্প্রতি ১৪.৭ মিলিয়ন কর ফাঁকির অভিযোগ উঠে সিআর সেভেনের বিপক্ষে। সেই অভিযোগে নিশ্চুপ ছিল তার ক্লাব। মূলত ক্লাবের এই নিশ্চুপ অবস্থান, তার পাশে না দাঁড়ানো একপ্রকার ক্ষোভের জন্ম নেয়। সেই ক্ষোভ থেকেই ক্লাবের সাথে না থাকার কথা বলেছিলেন। তারপর কনফেডারেশন কাপের জন্য রাশিয়া উড়ে যাওয়ায় রোনালদোর সর্বশেষ মন্তব্য জানা যায়নি। সেখানে কনফেডারেশন কাপ নিয়ে ব্যস্ত থাকায় এ নিয়ে মন্তব্য করতেও রাজি হননি তিনি। অবশেষে কনফেডারেশন কাপ থেকে স্পেনে ফিরে নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি। ক্লাবপক্ষের সাথে সমঝোতায় শেষ পর্যন্ত মাদ্রিদের থাকছেন সিআর সেভেন।
