দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের উর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক নিম্নমুখি। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৭৬ দশমিক ২৬ পয়েন্টে উন্নীত হয়। তবে ৬ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ২ হাজার ১৩৬ দশমিক ৯৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ১ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৪২ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ৯১৫টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ১৬৬ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৩ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩ দশমিক ৮২ পয়েন্টে উন্নীত হয়। ৫২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৭১ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ২১ হাজার ২৯১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৯০ কোটি ৮১ লাখ ১৬ হাজার ৫৬১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর।
