ফিরে দেখা :২রা আগস্ট




আজ যা ঘটেছিল
চীনের প্রজাতন্ত্র শানতুতে টাইফুন আঘাত হানে ১৯২২ সালের এই দিনে তাতে ৫০০০০ এর চেয়েও অধিক লোকের প্রাণহানি হয়।
১৯৪৪ সাল থেকে এই দিনটিকে ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্রের দিন হিসেবে উদযাপন করে।
আজ যারা জন্মেছিলেন:
প্রফুল্ল চন্দ্র রায়, যিনি পি সি রায় নামেও পরিচিত।
পি সি রায় বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে ১৮৬১ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি মা ভূবনমোহিনী দেবী এবং পিতার হরিশচন্দ্র রায়ের পুত্র। হরিশচন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেন। বনেদি পরিবারের সন্তান প্রফুল্লচন্দ্র ছেলেবেলা থেকেই সব বিষয়ে অত্যন্ত তুখোড় এবং প্রত্যুৎপন্নমতি ছিলেন।
তিনি একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক, কবি। তিনি বেঙ্গল কেমিকালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইট এর আবিষ্কারক। দেশী শিল্পায়ন উদ্যোক্তা। তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন।
১৮৮৭ সালের ২ আগস্ট টমাস টমি আলফ্রেড ওয়ার্ড ব্রিটিশ ভারতের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণকারী বিশিষ্ট দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৯১২ থেকে ১৯২৪ সময়কালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকা পালন করতেন। ঘরোয়া ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেন টমি ওয়ার্ড।
শিমন পেরেজ ১৯২৩ সালের ২ আগস্ট উইজনিউ এলাকায় জন্মগ্রহণকারী পোলীয় বংশোদ্ভূত বিশিষ্ট ইসরায়েলী রাজনীতিবিদ। ২০০৭ থেকে ২০১৪ মেয়াদে ইসরায়েলের ৯ম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৬৬ বছরের অধিক রাজনৈতিক জীবনে তিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও আরও দুইবার স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রীর দায়িত্বসহ ১২বার মন্ত্রীসভার সদস্য ছিলেন। নভেম্বর, ১৯৫৯ সালে নেসেটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আজ যাদের হারিয়েছি:
আলেকজান্ডার গ্রাহাম বেল প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত। তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অফ দ্য ডিফ নামে ডাকা হতো। তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন এবং তার মা ও স্ত্রী উভয়েই ছিলেন বোবা। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। টেলিফোন উদ্ভাবনের আগে থেকেই তিনি শ্রবণ ও কথন সংশ্লিষ্ট গবেষণা নিয়োজিত ছিলেন। ১৮৭৬ সালে তাকেই টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়। ১৯২২ সালের ২ আগস্ট তিনি পরলোকগমন করেন।
ফ্রেডেরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং অস্ট্রীয়-জার্মান-মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক। মাঝে মাঝে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। জার্মানির অভিব্যক্তিবাদী দার্শনিক ধারার অন্যতম ব্যক্তিত্ব তিনি। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট তাকে “মাস্টার অফ ডার্কনেস” নামে ভূষিত করেছে। তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে “মেট্রোপলিস” (সেই সময়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাক চলচ্চিত্র) এবং “এম”। যুক্তরাষ্ট্রে চলে আসার আগেই এই ছবি দুটি নির্মাণ করেছিলেন। ১৯৭৬ সালের ২ আগস্ট তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ক্রিস্টেন নিগার্ড ছিলেন নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রমিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ। তিনি ২০০২ সালের ২ আগস্ট চলে যান না ফেরার দেশে।