দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৯১ দশমিক ১৬ পয়েন্টে উন্নীত হয়।
তবে ৫ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে ২ হাজার ১৩১ দশমিক ৬৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ১ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ কমে ১ হাজার ৩১৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
আজ সারা দিনে ডিএসইতে ৪৩ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৪৫৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ ৭৭ হাজারটাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮ দশমিক ৩৪ পয়েন্টে উন্নীত হয়। তবে ৪৮ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৫ হাজার ৯২২ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৯ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ১৪২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬২ কোটি ৪৮ লাখ ২১ হাজার ২৯১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত ছিল ২৯টির বাজারদর।
