বিসিবি হাইপারফরম্যান্স দলের অস্ট্রেলিয়া জয়




দুই ম্যাচ হাতে রেখেই ৫ ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করল বিসিবি এইচপি দল।

আজ(শুক্রবার) ডারউইন মারারা ক্রিকেট মাঠে নর্দান টেরিটরির বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ

হাইপারফরম্যান্স দল টসে জিতে ব্যাট করতে নামে লিটন-আনামুলরা।মোহাম্মদ সাইফুদ্দিনের ১০৪ রানে ভর করে ৭ উইকেটে ২৬৭ রান করে এইচপি দল। এছাড়াও আনামুল ৩৬ ও তানভীর হায়দার করেন ৩১ রান।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যালেক গ্রেগরি একাই করেন ১৪৪ রান। অন্যরা কেউ সঙ্গ দিতে না পারলে ২২৫ রানে গুটিয়ে যায় নর্দার্ন টেরিটরি। বাংলাদেশ হাইপারফরম্যান্স দল জয় পায় ৪২ রানে।

সিরিজের প্রথম ম্যাচ ১ উইকেটে, দ্বিতীয় ম্যাচ ৭০ রানে জিতেছিল এইচপি দল। চতুর্থ ম্যাচ হবে রবিবার (৯ তারিখ)।