এবার চীনা সিনেমায় পরীমনি




সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত কয়েক বছর ধরে দেশের চলচ্চিত্রে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। এবার দেশের সীমানা পেরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
চীনে চলতি বছরে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা অবলম্বনে ফিচার ফিল্ম ‘চেজিং মার্ডার’ ছবিতে দেখা যাবে তাকে। যে ঘটনাটি নিয়ে সিনেমা হচ্ছে সেটি ‘জিয়াংজিংয়াং শুটিং মার্ডার’ নামের আলোচিত। চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেডের প্রযোজনায় ছবিটি নির্মান করবেন চাইনিজ নির্মাতা হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। সেপ্টম্বরে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে পরীমনির।
ছবিটিতে পরীমনিকে একজন আন্তর্জাতিক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন আলোচিত এ অভিনেত্রী। এ জন্য ইদানিং চাইনিজ ভাষাও শিখছেন তিনি। ছবিটিতে তার সাঙ্গে অভিনয় করবেন চীন এবং হংকং এর বেশ কয়েকজন অভিনয় শিল্পী।
পরিমনি জানান, চীনের বাইরে বাংলাদেশেও ছবিটির শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথমদিকে মুক্তি পাবে ‘চেজিং মার্ডার’।