সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচক প্রবণতায় সূচক




সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৯০৭  দশমিক ৬৩ পয়েন্টে উন্নীত হয়।
৬ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৩০ দশমিক শূন্য ৭ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ১ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৩ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৩৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৭৪টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৯১৯ কোটি ৩২ লাখ ২ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ৭৭ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪ দশমিক ৯৯ পয়েন্টে উন্নীত হয়। ৮৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৬৭ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৩ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৬৭৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৩ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ২১১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।