দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন কমেছে। দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে বেচাকেনা।
বাজার ঘুরে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমে ৫ হাজার ৮৯৭ দশমিক ৬৮ পয়েন্টে নেমে গেছে। ৫ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ২ হাজার ১১৯ দশমিক ৬৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। তবে দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৩৪ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ৬০০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৯৪৪ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ১৮৭ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৫ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭ দশমিক ২৫ পয়েন্টে নেমে গেছে। তবে ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৩৪ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৫৫ কোটি ২৪ লাখ ১৬ হাজার ১০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।
