আজ ৯ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ বুধবার। ২৫ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ। ১৫ জিলকদ ১৪৩৮ হিজরি।
আজ যা ঘটেছিল:
১৯৬৫ সালের এই দিনে মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সিঙ্গাপুর। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত। ১৯৫৯ সালের ৩ জুন যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়ার সাথে একীভূত হয়েছিল।
১৯৭৪ সালের এই দিনে ওয়াটারগেট কেলেংকারীর কারণে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিচার্ড নিক্সন এর পদত্যাগ এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।
২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
আজ যারা জন্মেছিলেন:
অ্যামেদিও অ্যাভেগাড্রো একজন ইতালীয় রসায়নবিদ। তিনি ১৭৭৬ সালের ৯ আগস্ট তুরিনে জন্মগ্রহণ করেন। তাঁর নামানুসারে আভোগাদ্রোর সংখ্যার নাম রাখা হয়েছে।
উইলিয়াম আলফ্রেড ফোলার একজন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃ পদার্থবিজ্ঞানী। তিনি ১৯১১ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিট্সবার্গে জন্মগ্রহণ করেন। তার গবেষণা পত্রটি ১৯৫৭ সালে ই. মার্গারেট বারবিজ, জিওফ্রি বারবিজ এবং ফ্রেড হয়েলের সাথে যৌথভাবে প্রকাশিত হয়। তার পত্রে তিনি উল্লেখ করেন কিভাবে তারার কেন্দ্রিন সংশ্লেষণের মাধ্যমে সবচেয়ে হালকা রাসায়নিক মৌলসমূহের প্রাচুর্যের ব্যাখ্যা করা যায়।
মারিও জাগালো জন্ম আগস্ট ৯, ১৯৩১। তিনি একজন প্রখ্যাত ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ও কোচ। খেলোয়াড় হিসেবে তিনি ২টি বিশ্বকাপ জিতেছেন (১৯৫৮ ও ১৯৬২), আর কোচ হিসেবে জিতেছেন ১৯৭০ সালে। এছাড়া তিনি ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সহকারী কোচ ছিলেন। ১৯৭৪ সালে চতুর্থ হওয়া এবং ১৯৯৮ সালে দ্বিতীয় হওয়া ব্রাজিল দল দুটিরও কোচ ছিলেন জাগালো।
রোমানো প্রোদি ১৯৩৯ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন; তিনি ইতালীয় অর্থনীতিবিদ,রাজনীতিবিদ। ইতিপূর্বে ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালের মে মাস থেকে আবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সে ইউরোপীয় ইউনিয়নের দশম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪। তিনি ১৪ ই অক্টোবর ২০০৭ সালে নবগঠিত ডেমোক্রটিক পার্টির হয়ে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মিকায়েল সিলভেস্ত্রে জন্ম আগস্ট ৯, ১৯৭৭। তিনি একজন ফরাসি ফুটবলার, যিনি মূলত একজন ডিফেন্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে খেলে থাকেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন।
আজ যাদের হারিয়েছি:
হেরমান হেস জার্মানিতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী একজন কবি এবং চিত্রকর, যিনি পরবর্তিতে সুইজারল্যান্ডীয় নাগরিক হন। তিনি ১৯৪৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে : স্টেপেনউলফ, সিদ্ধার্থ, এবং দ্য গ্লাস বীড গেইম যেটি ম্যাজিস্টার লুডি নামেও পরিচিত। তিনি ১৯৬২ সালের ৯ আগস্ট চলে যান অচিন দেশে।
ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। তিনি পরলোকগমন করেন ১৯৭০ সালের ৯ আগস্ট।
