সর্বোচ্চ ইন্টারনেট গতি সিঙ্গাপুরে




ইন্টারনেটের গতির ক্ষেত্রে সারা বিশ্বের শীর্ষে আছে সিঙ্গাপুর। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় জার্মানি, স্পেন আর সুইডেনসহ অধিকাংশ ইউরোপীয় দেশের চেয়ে যুক্তরাজ্যের গড় ইন্টারনেট গতি কম।
যুক্তরাজ্যের গড় ব্রডব্যান্ড ডাউনলোড গতি হচ্ছে ১৬.৫ এমবিপিএস। এর মানে হচ্ছে ‘লর্ড অফ দ্য রিংস’-এর মতো কোনো বড় হলিউড চলচ্চিত্র ডাউনলোড করতে প্রায় এক ঘণ্টা লেগে যায়।
নিউ আমেরিকা’স ওপেন টেকনোলজি ইনস্টিটিউট, গুগল ওপেন সোর্স রিসার্চ ও প্রিন্সটন ইউনিভার্সিটি’র প্লানেট ল্যাব-এর যৌথ উদ্যোগ এম-ল্যাব এক বছর ধরে ইন্টারনেটের গতি নিয়ে ছয় কোটিরও বেশি উপাত্ত নিয়ে পরীক্ষা চালায়।  সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।