বর্তমানে চালকবিহীন গাড়ি আপনি পাবেন আমেরিকার রাস্তায়। এধরনের গাড়ি পরীক্ষামূলকভাবে লন্ডনের রাস্তায়ও নামানো হয়েছে। এখন স্বয়ংচালিত পরিবহন ব্যবস্থার তালিকায় যোগ হতে চলেছে বিমান।
বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং আগামী বছর ২০১৮ সালে এধরনের বিমান পরীক্ষামূলকভাবে ওড়ানোর পরিকল্পনা করছে। কিন্তু ইউবিএস নামে আর্থিক এক সংস্থার জরিপে দেখা যাচ্ছে চালকবিহীন বিমান মোটেও জনপ্রিয় নয়।
এই জরিপে অংশ নেয়া ৮০০০ লোকের মধ্যে ৫৪ শতাংশ বলেছে চালক না থাকলে সে বিমানে তারা চড়বে না।
বিশেষ করে ৪৫এর ওপরে যাদের বয়স তাদের অর্ধেকের বেশি এই আইডিয়া নাকচ করে দিয়েছেন।
মাত্র ১৭ শতাংশ বলেছেন এধরনের বিমানে চড়তে তাদের আপত্তি নেই এবং ২৫ থেকে ৩৪এর মধ্যে যাদের বয়স তারা চালকবিহীন বিমানে চড়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।
