এই গরমে ইফতারে ভাজা পোড়া খেতে অনেকেই পছন্দ করেন না। তাছাড়া গরমে ভাজাপোড়া খাও্যাটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। সেক্ষেত্রে বেছে নিতে পারেন স্বাস্থ্যকর ফলের সালাদ।
আসুন দেখে নেই ফলের সালাদ তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
আম আধা কাপ
আনারস আধা কাপ
পেঁপে আধা কাপ
কলা আধা কাপ
স্টবেরি আধা কাপ
চিনি আধা কাপ
লবণ ১ চিমটি
লেবুর রস ১ চা-চামচ
পুদিনা পাতা ১ টেবিল চামচ
শুকনা মরিচ ১টা
প্রণালি
সব ফল এক মাপে কেটে নিন। আমের রসের সঙ্গে চিনি, লবণ, পুদিনা, শুকনা মরিচ, লেবুর রস মেশান। এবার টুকরা করা ফল দিন। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আপনি চাইলে আপনার পছন্দের কিছু ফল যোগ করতে পারেন।

