বর্তমানে ফেসবুকে খ্যাতি কুড়ানো একটা নেশার মত হয়ে গেছে অনেকের কাছে। এরকত কিছুই না করে মানুষ। ঠিক তেমনি চীনের এই মানুষটিও ব্যতিক্রম নন। অনলাইনে বিখ্যাত হতে তিনি কাঁচা ডিম খেয়ে বিখ্যাত বনে গেলেন। তাও একটি-দুটি নয়, ৫০টি কাঁচা ডিম খেয়েছেন মাত্র ১৭ সেকেন্ডে!
৫টি বিশাল সাইজের মগভর্তি কাঁচা ডিম একের পর এক গিলছেন তিনি। ছোট ক্লিপটি ফেসবুকে প্রকাশ করেছে ‘ইউনিল্যাড’। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে দেখা হয়েছে ৬০ লাখেরও বেশি!
অনেকে দেখে মনে হবে কাঁচা ডিম খাওয়া কী এত সহজ? অথচ এগুলো গিলতে তার একটুও কষ্ট হচ্ছে বলে মনে হয়নি। এক গ্লাস থেকে অন্যটাতে যাওয়ার মাঝখানে তাকে বুক ভরে নিঃশ্বাস নিতেও দেখা যায়নি। অসাধ্য সাধন শেষে তিনি ভিক্টরি চিহ্ন দেখান।
এক প্রতিবেদনে বলা হয়, এই মানুষটি ডিমগুলো খাওয়ার দৃশ্য লাইভ স্ট্রিমিং করেন। এটা চীনে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা এমন অদ্ভুত সব কাজ করেছেন, তারাই চীনে বিখ্যাত হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি তার লাইভ স্ট্রিমিং অ্যাকাউন্টে অসংখ্য ফলোয়ার পেয়ে গেছেন।
তবে এমন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ আর বিদঘুটে উপায় ছাড়াও আরো অনেক সৃষ্টিশীল উপায় রয়েছে বলেই মনে করেন অনেকে। সেগুলোর প্রয়োগ ঘটিয়ে খ্যাতি কুড়ানো যায়।
