চেলসির হোঁচট, জয় পেয়েছে ম্যান সিটি




এক অঘটনের রাত কেটে গেল ইংলিশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় দিনে। গতকাল আর্সেনাল জিতলেও এদিন হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, ড্র করেছে দীর্ঘদিন শিরোপা খরায় থাকা লিভারপুল। তবে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুম শুরু করে চেলসি। কিন্তু, তাদের সেই প্রত্যাশাকে থমকে দিয়ে শুভ সূচনা বার্নলির। চেলসিকে ৩-২ গোলে হারিয়েছে বার্নলি।
ম্যাচের ১৪ মিনিটে প্রথম ধাক্কা খায় চেলসি। শুরুতেই ডিফেন্ডার গ্যারি কাহিল লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। একজন কম খেলোয়াড়ের সুযোগ কাজে লাগিয়ে চেলসিকে চেপে ধরে সফরকারী দল। ২৪ মিনিটে গোল করে বার্নলিকে এগিয়ে দেন স্যাম ভোকস। ৩৯ মিনিটে স্টিফেন ওয়ার্ড ব্যবধান দ্বিগুণ করেন এবং ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন স্যাম ভোকস। ৩-০ তে পিছিয়ে থাকা চেলসি খেই হারিয়ে ফেলে সেখানেই।
বদলি হিসেবে নামা মোরাতা ৬৯ মিনিটে চেলসির হয়ে প্রথম গোল করেন। এরপর ৮১ মিনিটে ফ্যাব্রিগাসের জোড়া হলুদ কার্ড লাল কার্ডে পরিনত হল নয়জনের দল হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৮৮ মিনিটে স্বাগতিকদের হয়ে ডেভিড লুইজের গোল ব্যবধান কমায় মাত্র।
অপরম্যাচে ঘরের মাঠে লিভারপুলকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ওয়াটফোর্ড। লিভারপুলের হয়ে গোল করেন সাদিও ম্যানে ২৯’, রবার্টো ফিরমিনো ৫৫’, মোহাম্মদ সালাহ ৫৭’। ওয়াটফোর্ডের হয়ে গোল করেন স্টেফানো ওকাকা ৮’, অবদৌলায়ে দৌকৌরে ৩২’ মিগুয়েল ব্রিটোস ৯৩’।
অন্য খেলায় নবাগত ব্রিংটন কে হারায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ৭০ মিনিটে সার্জিও আগুয়েরো প্রথম গোলে এগিয়ে যায় সফরকারীরা। এর পাঁচ মিনিট পর ৭৫ মিনিটে লিউইস ডাঙ্কের আত্মঘাতী গোলে ২-০ তে জয় পায় ম্যান সিটি।
এছাড়া জয় পেয়েছে এভারটন, ওয়েস্টব্রম, হুডার্সফিল্ড এর মত দল।
এক নজরে আজকের খেলার ফলাফল :
চেলসি ২-৩ বার্নলি
লিভারপুল ৩-৩ ওয়াটফোর্ড
ম্যান সিটি ২-০ ব্রিংটন
এভারটন ১-০ স্টোক সিটি
সাউদাম্পটন ০-০ সোয়ানসি সিটি
ক্রিস্টাল প্যালেস ০-৩ হুডার্সফিল্ড