ফিরে দেখা : ১৩ই আগস্ট




আজ ১৩ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ রবিবার। ২৯ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ। ১৯ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে।
১৯৬০ সালের এই দিনে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ফ্রান্স থেকে স্বাধীনতা ঘোষণা।
আজ যারা জন্মেছিলেন:
জন বেয়ার্ড পূর্ণ নাম জন লগি বেয়ার্ড ১৮৮৮ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন স্কটল্যান্ডীয় ইঞ্জিনিয়ার ছিলেন। বিশ্বের প্রথম কার্যক্ষম ইলেক্ট্রোমেকানিক্যাল টেলিভিশন আবিস্কারের জন্য তিনি বিশ্ব বিখ্যাত।
স্যার অ্যালফ্রেড যোসেফ হিচকক জন্ম ১৮৯৯ সালের ১৩ আগস্ট। তিনি একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। যুক্তরাজ্যের চলচ্চিত্র ইন্ড্রাস্টিতে তিনি নির্বাক ও সবাক দুইধরনের চলচ্চিত্র নির্মাণ করেই সাফল্য পেয়েছিলেন। তিনি ইংল্যান্ডের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সাফল্য পাওয়ার পর ১৯৩৯ সালে তিনি ইংল্যান্ড থেকে হলিউডে চলে আসেন এবং তিনি ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।
ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ জন্ম ১৩ আগস্ট ১৯২৬। যিনি ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামে পরিচিত; তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন, এরপর ফেব্রুয়ারি ২০০৮-এ তাঁর স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান হিসেবে ছিলেন।
আজ যাদের হারিয়েছি:
আবু তারেক মাসুদ যিনি তারেক মাসুদ নামেই পরিচিত ছিলেন একজন বাংলাদেশী স্বাধীন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। মাটির ময়না (২০০২) তার প্রথম ফিচার চলচ্চিত্র যার জন্য তিনি ২০০২-এর কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি প্রথম বাংলাদেশী বাংলা চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশী নিবেদন করা হয়েছিল। ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান বাংলার এই উজ্জ্বল নক্ষত্র।
মিশুক মুনীর, পুরোনাম আশফাক মুনীর চৌধুরী একজন বাংলাদেশী সাংবাদিক। তিনি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর মেজ ছেলে। তার জন্ম নোয়াখালী জেলায়, তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র ভিডিওগ্রাহক। মিশুক মুনীরের স্ত্রীর নাম মঞ্জলী কাজী। মিশুক মুনীরকে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়। ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান বাংলার এই কৃতি সন্তান।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি ইউথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন। ১৯১০ সালের ১৩ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন।
হারবার্ট জর্জ ওয়েলস ছিলেন একজন ইংরেজ লেখক। তিনি মূলত তাঁর কল্পবিজ্ঞান উপন্যাস ও ছোটোগল্পগুলির জন্য সমধিক পরিচিত। তবে ওয়েলস ছিলেন একজন বহুমুখী লেখক। তিনি সমসাময়িক উপন্যাস, ইতিহাস, রাজনীতি ও সামাজিক বিষয়গুলি নিয়েও বহু গ্রন্থ রচনা করেছিলেন। জুল ভের্নের সঙ্গে তাঁকেও “কল্পবিজ্ঞানের জনক” আখ্যা দেওয়া হয়। ১৯৪৬ সালের ১৩ আগস্ট পাড়ি জমান না ফেরার দেশে।