নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ২২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
গত ২২মে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এরআগে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাত খুন মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত নূর হোসেনসহ আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
২১ আসামির দেয়া ১৬৪ ধারায় জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের উপর শুনানি শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
ন্যায় বিচারের স্বার্থেই আদালত রায় দিতে সময় নিয়েছেন বলে জানিয়েছে আসামিপক্ষের আইনজীবী। অন্যদিকে, নিম্নআদালতের মতোই হাইকোর্টেও রায় বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নিহতের স্বজনরা।
