গুয়ামে উত্তর কোরিয়ার হামলা স্থগিত




মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হয় তা আরও কিছু সময় নিয়ে দেখার পরই সিদ্ধান্ত জানাবেন কিম।
কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়, ‘কিম জং উন পরিকল্পনাটি দীর্ঘ সময় ধরে পরীক্ষা করে দেখেছেন এবং উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এটি নিয়ে আলোচনাও করেছেন।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপ ও এর আশেপাশের এলাকায় তাদের মারাত্মক বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকলে এবং উত্তর কোরিয়ার আত্মসংযমের পরীক্ষা নিতেই থাকলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হবে, যার ঘোষণা এর মধ্যেই দেওয়া হয়েছে।’
জুলাইয়ে দুইটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর জেরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দেশটির ওপর নতুন করে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
এতে ক্ষুব্ধ উত্তর কোরিয়া ওয়াশিংটনকে ‘চূড়ান্ত সতর্ক বার্তা’ দিতে অগাস্টের মাঝামাঝি সময়ে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দ্বীপ গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনার কথা জানায়।
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাকযুদ্ধ ‘পরমাণু যুদ্ধ’ শুরু হয়ে যাওয়ার আশঙ্কাকে ক্রামাগত বাড়িয়ে তুলছিল। তবে এবার এ থেকে পিছু হটেছে কিম জং উঁনের দেশ।