না ফেরার দেশে তাপস পাল



না ফেরার দেশে তাপস পাল

কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল চলে গেলেন না ফেরার দেশে। রতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

২২ বছর বয়স থেকে শুরু অভিনয় জীবনে অনেক জনপ্রিয় ছবি দিয়ে মন জয় করে নিয়েছিলেন দর্শকদের।

তার প্রথম ছবি দাদার কীর্তি। এছাড়াও সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা তার জনপ্রিয় ছবিগুলোর অন্যতম।

সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন অবোধ ছবিতে।

কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন তিনি।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর।