আমাদের অনেকেরই বিকেলের নাস্তায় ভাজা- পোড়া বেশ পছন্দের। আর এই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কলিজা সিঙ্গারা। ছোট বড় সবারই এই খাবারটি ভীষণ প্রিয়।
তবে কলিজা সিঙ্গারা সাধারণত দোকান থেকেই কিনে খেতে হয়। অনেক সময় ঘরে বানালেও দোকানের মত হয় না। আর তাই আপনাদের জন্য আজ দেব দোকানের মত কলিজা সিঙ্গারা তৈরির রেসিপি।
উপকরণ
পুরের জন্য;
আলু ২ টি ( সিদ্ধ করে ছোট কিউব করে কাটা )
গরুর কলিজা ১ কাপ ( রান্না করা )
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
তেল ২ টেবিল চামচ
বিটলবন সামান্য
আদা বাটা ১/২চা চামচ
ধনে ও জিরা গুড়ো ১চা চামচ
গোলমরিচগুড়ো ১/২চা চামচ
হলুদ গুড়ো ১/২চা চামচ
ধনে পাতা কুচি ১/৪কাপ
কাচামরিচ কুচি ১টেবিল চামচ
প্রণালী;
প্যানে তেল হালকা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। আদা বাটা দিয়ে অন্য গুড়ো মশলা দিয়ে দিন। অল্প পানি দিন যাতে মসলা পুড়ে না যায়। এখন আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আলু একটু ভর্তা হবে। কলিজা দিয়ে মিশিয়ে৫ নিনিট দমে রাখুন। বিটলবন দিন। কাচা মরিচ,ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করুন।
খামিরের জন্য;
ময়দা ২ কাপ
লবন স্বাদমত
কালিজিরা ১ চা চামচ
তেল ২ টেবিল চামচ
পানি পরিমানমত
প্রণালী;
উপরের সব উপকরন পরিমান মত পানি দিয়ে মাখিয়ে শক্ত খামির বানিয়ে ফেলুন। ২০ মিনিট ঢেকে রেখে দিন। রুটি বানানোর পিড়িতে নিয়ে ময়দা ছিটিয়ে পাতলা ডিমের আকারের রুটি বানিয়ে নিন। ছুরি দিয়ে রুটির মাঝখানে কেটে নিন। একভাগ নিয়ে তার চারিপাশে পানি লাগিয়ে নিন। হাতে নিয়ে ফানেলের আকা্রে বানিয়ে হাতের তজর্নী ও বুড়ো আঙ্গুল গোল করে তার মাঝখানে রাখুন। ফানেলের মাঝে পুর ভরে দিন। উপরে ১/৪ ইঞ্চি খালি রাখুন। উচু পাশ দিয়ে পুর ঢেকে দিন। দুইপাশ পানি দিয়ে চেপে লাগিযে নিন। মুখ বন্ধ করে হাত দিয়ে পুরো সিঙ্গারা কিছুটা চেপে নিন। ডুবো তেলে ভেজে তুলুন।

