ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়েনস্টিন। গতকাল সোমবার সকালে নিউইয়র্কের একটি আদালত তাকে ধর্ষণের ও যৌন নিপীড়নের পৃথক ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন।
গতকাল ২০০৬ সালে সাবেক প্রোডাকশন অ্যাসিসট্যান্ট মিমি হাইলিকে যৌন নিপীড়ন এবং ২০১৩ সালে সাবেক অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতের এই রায়ে #মি-টু আন্দোলনের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। যৌন নির্যাতন ও হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে নির্যাতিত নারীদের প্রকাশ্যে অভিযোগ আনার এ আন্দোলন হলিউডের এক ক্ষমতাবান প্রযোজককে কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে।
আদালতের রায় ঘোষণার পরপরই ৬৭ বছর বয়সী এ সাবেক বিলিয়নেয়ারকে বুকের ব্যথার কারণে হাসপাতালে নেয়া হয়েছে।
অন্তত ৮০ জন নারী ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হেনেস্তার অভিযোগ এনেছেন। অভিযোগকারীদের মধ্যে গুইনেথ প্যালট্রো, উমা থুরম্যান, অ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েকের মতো তারকা অভিনেত্রীও রয়েছেন। তিনি বরাবরই সব অভিযোগ অস্বীকার করে এসেছেন।
হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়েনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়েনস্টিন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা এ পর্যন্ত তিনশর বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার।

