ফিরে দেখা : ২৩শে আগস্ট




আজ ২৩ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ বুধবার। ৮ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ। ২৯ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৯৯১ সালের এই দিনে “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ সালের এই দিনে আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে তার স্বাধীনতা ঘোষণা করে।
১৯৬২ সালের এই দিনে প্রথম ইউরোপ-আমেরিকা লাইভ টিভি প্রোগ্রাম টেলারার মাধ্যমে সম্প্রচারিত হয়।
আজ যারা জন্মেছিলেন:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন। তিনি ১৮৯৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তার সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী। এই বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন।
এডগার কড ছিলেন একজন ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী। তিনি ১৯২৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। সম্পর্কভিত্তিক ডেটাবেজ তত্ত্বে অসামান্য অবদান রাখার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। আইবিএম এর জন্য কাজ করার সময়কালে তিনি ডেটাবেজ ব্যবস্থাপনার সাম্পর্কিক মডেল উদ্ভাবন করেন। তিনি কম্পিউটার বিজ্ঞানে অন্যান্য আরো অনেক কৃতিত্ব রেখে থাকলেও, ডেটাবেজ ব্যবস্থাপনার জন্যে তাঁর দেয়া সাধারণীকৃত তত্ত্বটিই তাঁর শ্রেষ্ঠতম অবদান হিসাবে পরিচিত হয়ে আছে। ১৯৮১ সালে এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে টুরিং পুরস্কারে ভূষিত করা হয়।
কোবি ব্রায়ান্ট জন্ম আগস্ট ২৩, ১৯৭৮ একজন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) এর লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন। তিনি স্কুলে থাকাকালীন এনবিএতে যোগ দেন এবং তার খেলোয়াড়ি জীবনে লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেন।
আজ যাদের হারিয়েছি:
অমল হোম বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মজিলপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন।
দ্বিতীয় আবদুল মজিদ ছিলেন ইসলামের শেষ খলিফা। তিনি উসমানীয় রাজবংশে জন্মগ্রহণ করেন। ১৯২২ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন উসমানীয় রাজপরিবারের ৩৭তম প্রধান। ১৯৪৪ সালের এই দিনে ইন্তেকাল করেন।
সমর সেন ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা-উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক। তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র। ১৯৮৭ সালের এই দিনে চলে যান অচিন দেশে।