সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ৫ হাজার ৮৫৫ দশমিক ৮৮ পয়েন্টে নেমে গেছে। ১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ কমে ২ হাজার ১০২ দশমিক ৩ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ৩ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে ১ হাজার ৩০৪ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার ৭২৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮৭৬ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৯৭৮ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত ছিল ৫০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২২ দশমিক ১৬ পয়েন্ট কমে ১০ হাজার ৯৮৪ দশমিক ৯৫ পয়েন্টে নেমে গেছে। দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২৩ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৮ কোটি ৭ লাখ ৭৬ হাজার ৩৭২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৭২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৯১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।
