এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের




দিন গণনা শুরু হয়ে গেছে। আর মাত্র তিন দিন পর ক্রিকেটের সব থেকে ঐতিহ্যবাহী ফরমেটে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ১১ বছর পর অনুষ্ঠিত হওয়ার সে লড়াইয়ে মাঠ ও মাঠের বাইরে ছড়াচ্ছে উত্তাপ। সাথে র‍্যাঙ্কিংয়ের যুদ্ধটাও বড় হয়ে উঠছে সে লড়াইয়ে। একদিকে যেমন বাংলাদেশের সামনে উপরে উঠার সুযোগ, অপরদিকে অবনমন ঘটতে পারে অস্ট্রেলিয়ার। তবে শর্ত একটাই, বাংলাদেশকে জিততে হবে। হারা যাবে না কিছুতেই।
টেস্ট র‍্যাঙ্কিংয়ে নয় নম্বর অবস্থানে থাকা বাংলাদেশের (৬৯) ঠিক উপরেই আছে ওয়েস্টইন্ডিজ (৭৫)। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি ২-০ তে সিরিজ জিতে তবে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮১ এবং ওয়েস্টইন্ডিজকে টপকে উঠে আসবে আটে।
যদি বাংলাদেশ একটি ম্যাচ জিতে ও একটি ড্র হয় তবে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্টইন্ডিজের ঘাড়ে নিশ্বাস ফেলবে। সেক্ষেত্রে ইংল্যান্ড-ওয়েস্টইন্ডিজের চলমান সিরিজ প্রধান হয়ে উঠতে পারে। সে সিরিজ ওয়েস্টইন্ডিজ হারলে বাংলাদেশের নিচে নেমে যাবে এবং বাংলাদেশ আটে অবস্থান করবে। অজিদের সাথে ১-১ এ সিরিজ ড্র করলে রেটিং বাড়বে কিছুটা, কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না টাইগারদের।
এদিকে অস্ট্রেলিয়ার ঘাড়ে নেমে যাওয়ার শঙ্কা। সিরিজ ২-০ তে হারলে দুই ধাপ নেমে ছয়ে অবস্থান করবে চারে থাকা অস্ট্রেলিয়া। ১-০ তে হারলে নেমে যাবে পাঁচে। ১-১ এ সিরিজ ড্র হলে চারেই থাকবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সিরিজ যদি ২-০ তে জিতে, তাহলে ইংল্যান্ডকে হটিয়ে তিনি উঠে আসবে স্টিভ স্মিথের দল।
রেটিং পয়েন্টসহ টেস্ট র‍্যাঙ্কিংয়ের বর্তমান দল :
১। ভারত – ১২৫
২। দক্ষিণ আফ্রিকা – ১১০
৩। ইংল্যান্ড – ১০৫
৪। অস্ট্রেলিয়া – ১০০
৫। নিউজিল্যান্ড – ৯৭
৬। পাকিস্তান – ৯৩
৭। শ্রীলঙ্কা – ৯০
৮। ওয়েস্ট ইন্ডিজ – ৭৫
৯। বাংলাদেশ – ৬৯
১০। জিম্বাবুয়ে – ০
১১। আফগানিস্তান – ০
১২। আয়ারল্যান্ড – ০
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি।