ময়মনসিংহে বাড়িতে বোমা বিস্ফোরণে ‘জঙ্গি’ নিহত




ময়মনসিংহে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে। তবে, জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। নিহতের স্ত্রী এবং বাড়ির মালিক আজিম উদ্দিন শেখকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাসর এলাকার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়।
এ সময় তার ৮ বছর বয়সী এক ছেলেও আহত হয়। পরে নিহত জঙ্গির স্ত্রী তার আহত ছেলেসহ ২ সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড থেকে স্ত্রীকে আটক করা হয়।
তার সাথে ২ শিশু সন্তান রয়েছে। ঘরের ভেতর আরো বিস্ফোরক থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে র‌্যাব, পিবিআই ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।