২৪ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশন কোরবানি ঈদের দিন দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের কাজ শুরু করে ২৪ ঘন্টার মধ্যে শহরকে কোরবানির বর্জ্যমুক্ত করবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার সকালে নগর ভবনে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র আরো জানান, নগরীকে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্যমুক্ত করতে আসন্ন ঈদে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে উভয় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বর্জ্য অপসারণ করতে বা অপসারণ না হওয়া সংক্রান্ত যে কোনো অভিযোগের জন্য দুই সিটি করপোরেশনের দুইটি হটলাইন উন্মুক্ত থাকছে।
দক্ষিণের নাগরিকদের জন্য হটলাইন নম্বর: ০৯৬১১০০০৯৯৯
উত্তরের নাগরিকদের জন্য কন্ট্রোল রুম নাম্বার: ৯৮৩০৯৩৬
