শাহবাজ হোসেন প্রান্ত
পবিত্র ঈদুল-ফিতরের পর মুসলিম উম্মাহর সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-আযাহ। পশু কোরবানীর মধ্য দিয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয় সমগ্র মুসলিম জাতি।
আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশে বসেছে গরু-ছাগলের হাট। ব্যতিক্রম নয় বিভাগীয় শহর খুলনাও। ঢাকার মতই ক্রেতা বিক্রেতার সমাগমে ভরে উঠছে খুলনার হাট গুলো।যত দিন ঘনিয়ে আসছে ততই ক্রেতা সাধারন হাটমুখী হচ্ছে।
খুলনা বিভাগীয় শহরের বিভিন্ন হাট ঘুরে এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে সেখানকার পশুর হাটের পরিস্থিতি।
খুলনায় পশুর হাটগুলোতে এবছর তেমন ভারতীয় গরুর প্রভাব দেখা যায়নি। হাটগুলোতে দেশি গরুর আধিক্য দেখা যাচ্ছে। কিন্তু গরু হিসেবে দাম যথেষ্ট বেশি। ক্রেতা সাধারনের সাথে কথা বললে তারাও এ বছরের গরুর দাম নিয়ে অভিযোগ করেন।
খুলনায় ছোট গরুগুলো ৩৫-৪৫ হাজার টাকা আর তুলনামূলক মাঝারি গরু গুলো ৬০-৭০ কিংবা তার বেশি টাকায় বিক্রি হচ্ছে। হাটগুলো থেকে প্রতিদিন ১০-১২টা গরু বিক্রি হচ্ছে।
রুহুল শেখ নামে এক বিক্রেতার কাছে এবারের গরুর হাট ব্যাপারে জানতে চাইল তিনি জানান ‘আসলে এবার ভারতীয় গরু এখনো এখানে এসে পৌছায়নি,পৌছালে হয়তো দেশি গরুর দাম কমে যেতে পারে’।
আগামী কাল থেকে গরুগুলো আসতে পারে বলে জানান তিনি। এখনো সরকারি কোন অফিস আদালত ছুটি হয়নি। বিক্রেতারা আশা করছেন ঈদের ২ দিন আগে বেশি বেচা-কেনার সম্ভবনা রয়েছে।
তবে হাটগুলোর নিরাপত্তা ব্যাপারে ক্রেতা বিক্রেতা সবাই যথেষ্ট সন্তুষ্টি জানিয়েছে। প্রতিদিন রাত ১১টা পর্যন্ত চলছে বেঁচা-কেনা।
হাট ইজারাদারের সাথে কথা হলে তারা বলেন, ‘আমারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে স্থানীয় থানার পুলিশ কর্মীরা সহযোগীতা করছে। ক্রেতা সাধারনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’
খুলনায় গরুর পাশাপাশি ছাগলের হাটও জমে উঠছে। অপেক্ষাকৃত স্বল্প আয়ের মানুষরা বেশি ছুটছেন ছাগলের হাটে। বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে ৬ থেকে ৭ হাজার টাকায় মাঝারী ছাগল পাওয়া যাচ্ছে। আরেকটু বড় ছাগল গুলো বিক্রি হচ্ছে ১০-১২ হাজার টাকার ভেতর।
হাটের ব্যাপারে দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান ‘খুলনা পেট্রপলিটন পুলিশ যথেষ্ট নিরপত্তার সাথে সমস্ত হাট তদারকি করছেন।কোন প্রকার অপ্রিতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এবং আশা করছি সুন্দর ভাবে পুলিশ বাহিনী সব মনিটরিং করছে।যদি কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটে তাহলে দল মত নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনা হবে।’
