ফিরে দেখা : ৩১শে আগস্ট




আজ ৩১ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। ১৬ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ। ৮ জিলহজ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৯৭৫  সালের এই দিনে গণচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা হয়।
১৯৯৯ সালের এই দিনে মস্কোতে বোমা বিস্ফোরণে প্রথম এক ব্যক্তি এবং চল্লিশ জন আহত হয়।
১৯৯১ সালের এই দিনে কিরগিজস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করেন।
আজ যারা জন্মেছিলেন:
ঋতুপর্ণ ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক। তিনি ১৯৬৫ সালের ৩১ আগস্ট জন্মগ্রহণ করেন। অর্থনীতির ছাত্র ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে। ১৯৯২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি হীরের আংটি। দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল মুক্তি পায় ১৯৯৪ সালে। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিচিত্র বিভাগে জাতীয় পুরস্কার পান।
রোলান্দো জর্জ পেয়ারস ১৯৮৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তইনি একজন পর্তুগিজ ফুটবল খেলোয়াড় যিনি ফরাসি ক্লাব অলিম্পিক ডি মার্সিলকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন।
আজ যাদের হারিয়েছি:
ফের্দিনান্দ লাসালে ছিলেন একজন জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী। তাঁকে জার্মানিতে আন্তর্জাতিক-ধাঁচের সমাজতন্ত্রের প্রবর্তনকারী হিসেবে সবচেয়ে বেশি স্মরণ করা হয়। জার্মান পাতি-বুর্জোয়া এই সমাজতন্ত্রীটি ছিলেন জার্মান শ্রমিক আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণকারী সারা জার্মান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তাঁর সময়ে প্রধানতম রাজনৈতিক প্রশ্নে তিনি ও তাঁর অনুগামীবৃন্দ সুবিধাবাদী মনোভাব দেখান এবং সেজন্য মার্কস ও এঙ্গেলস তীব্র সমালোচনা করেন। তিনি ১৮৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট ১৯৬০ সালে ইমিউনোলজিক্যাল টলারেন্স বিষয়ে তার গবেষণা কর্মের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
লেডি ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী এবং ১৯৮১ হতে ১৯৯৭ পর্যন্ত যুক্তরাজ্যের যুবরাজ্ঞী। তাঁর পুত্র রাজপুত্র উইলিয়াম ও হ্যারি, ব্রিটিশ মসনদের উত্তরাধিকারীদের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। ১৯৯৭ সালের এই দিনে তিনি পৃ্থিবীর মায়া ত্যাগ করেন।