মশা ‘খুন’ করার শাস্তি!




‘মশা মারতে কামান দাগানো’ – বাংলায় এই প্রবাদটির সাথে আমরা সবাই পরিচিত। বাগধারাটির অর্থ সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন। কিন্তু মশা মারতে কামান ব্যবহার না করে উল্টো মশা মেরে কামানের(শাস্তির) মুখে পরেছেন এক জাপানী ব্যক্তি।
একটা মশাকে ‘খুন’ করার শাস্তি কী হতে পারে? আচ্ছা ধরুন, আপনি একটা মশা মেরে তার ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে। ছবির নীচে লিখে দিলেন, ‘আমি একটি মশা মেরেছি’। এর ফলাফল কী হতে পারে বলে আপনার ধারণা? অনেক লাইক, স্মাইলি বা ওই ধরনের অসংখ্য ইমোজি, মজাদার কমন্টে ভরে উঠবে আপনার পোস্ট।
তবে  চেয়ে বেশি কিছু আর কীই বা হতে পারে! কিন্তু মশা মেরে যদি শাস্তির মুখে পরতে হয়। হ্যা এমনটাই হয়েছে। এই রকম একটি ছবি আর তার সঙ্গে ওই কমেন্টের জন্য একটি টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে জাপানের এক টুইটার ইউজারের।
@ডেড্রিমমাচা (@DaydreamMatcha) নামের ওই ইউজার অভিযোগ করেছেন, ২০ আগস্ট তিনি তাঁর আগের অ্যাকাউন্ট @নেমুইজমাইওয়াইফ (@nemuismywife) থেকে একটি মশা মেরে তার ছবি পোস্ট করে লেখেন, ‘আই কিল্ড এ মসকুইটো’। এর পরই টুইটারের পক্ষ থেকে একটি মেসেজ পান তিনি।
তাতে লেখা ছিল, ‘এই অ্যাকাউন্টটি ব্যান করা হল, এটিকে আর পুনরুদ্ধার করা যাবে না।’
জাপানের ওই টুইটার ইউজার এই ঘটনার উল্লেখ করে প্রশ্ন তোলেন, তিনি এমন কী শব্দ ব্যবহার করেছেন যার জন্য তাঁর অ্যাকাউন্টটি ব্যান করা হল? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি।
তবে @ডেড্রিমম্যাচা-র ওই টুইটটি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। গত পাঁচ দিনে এই পোস্টে ২৭ হাজারেরও বেশি লাইক পড়েছে, শেয়ার (রিটুইট) হয়েছে ৩৩ হাজারেরও বেশি। হবে না-ই বা কেন! মশা মারার অপরাধে টুইটার যে এমন ভাবে কামান দেগে ফেলবে, তা কে জানত বলুন!