বিশ্বকাপ বাছাইপর্বে নামছে মেসি, নেইমার, রোনালদোরা




ক্লাব ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। আর তাই মেসি, নেইমার, রোনালদোরা নিজেদের জাতীয় দলের জন্য  লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামতে তৈরি হচ্ছে সবাই। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, নেদারল্যান্ড, পর্তুগালসহ বড় দলগুলো নামছে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে।
ফুটবল সমর্থকদের দৃষ্টি থাকছে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচের দিকে। পয়েন্ট টেবিলের তিনি থাকা উরুগুয়ের সাথে জয়ের বিকল্প নেই মেসির আর্জেন্টিনার। কেননা প্লে অফের শঙ্কা মনের মধ্যে উঁকি দিচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। একাধিক সূত্র নিশ্চিত করছে মেসির সাথে আক্ৰমণ ভাগে থাকছে মাউরো ইকার্দি ও পাওলো দিবালা। ইঞ্জুরিতে থাকা লুই সুয়ারেজ শুরু থেকেই উরুগুয়ে একাদশে থাকতে পারে। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
ব্রাজিল লড়বে ইকুয়েডরের বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করলেও ম্যাচটিকে হালকা করে দেখছে না ল্যাটিন আমেরিকার দলটি। ব্রাজিলিয়ান প্লেমেকার ফিলিপ কৌতিনহো ইঞ্জুরিতে থাকায় তাকে ছাড়া নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় পৌনে সাতটায়।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে আরো নামবে টানা দুইবার কোপা আমেরিকা জয়ী চিলি। প্রতিপক্ষ প্যারাগুয়ে। পয়েন্ট টেবিলের দুই নম্বর দল কলম্বিয়ার সাথে লড়বে তলানিতে থাকা ভেনিজুয়েলা। বলিভিয়ার বিপক্ষে নামবে পেরু।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মাঠে নামবে ফারোই আইল্যান্ডের বিপক্ষে। হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্স-নেদারল্যান্ড একে ওপরের প্রতিপক্ষ।
এক নজরে আজকের বাছাইপর্ব :
আর্জেন্টিনা – উরুগুয়ে
ভোর ৫.০০
ব্রাজিল – ইকুয়েডর
ভোর ৬.৪৫
পর্তুগাল – ফারোই আইল্যান্ড
রাত ১২.৪৫
ফ্রান্স – নেদারল্যান্ড
রাত ১২.৪৫
বুলগেরিয়া – সুইডেন
রাত ১২.৪৫
চিলি – প্যারাগুয়ে
ভোর ৪.৩০
ভেনিজুয়েলা – কলম্বিয়া
রাত ৩.০০
পেরু – বলিভিয়া
সকাল ৮.১৫
লুক্সেমবার্গ – বেলারুশ
রাত ১২.৪৫
হাঙ্গেরি – লাটভিয়া
রাত ১২.৪৫
সুইজারল্যান্ড – অ্যান্ডোরা
রাত ১২.৪৫
বেলজিয়াম – জিব্রাল্টার
রাত ১২.৪৫
গ্রিস – এস্তোনিয়া
রাত ১২.৪৫