উত্তর কোরিয়ার কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর: ট্রাম্প




দূর পাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য অত্যাধুনিক হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার পর উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডকে ‘খুবই বৈরি এবং যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর’ বলে এক টুইটে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার নিন্দায় উত্তর কোরিয়াকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
গত রবিবার উত্তরপূর্ব কিজু এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার কয়েক ঘণ্টা পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে ষষ্ঠ ওই পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর স্বীকারোক্তি আসে। গত বছরের সেপ্টেম্বরে চালানো পঞ্চম পারমাণবিক পরীক্ষা থেকে এবারেরটি ৯ দশমিক ৮ গুণ বেশি শক্তিশালী। পিয়ংইয়ং বলছে, তাদের পরীক্ষা চালানো হাইড্রোজেন বোমাটি আনবিক বোমার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী।