পাঁচ বছরের জন্য আইপিএলের স্বত্ব পেল ষ্টার ইন্ডিয়া




আইপিএল এর স্বত্ব পেল ষ্টার ইন্ডিয়া কোম্পানী। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে এই স্বত্ব পেল বিশ্বের অন্যতম এ টিভি নেটওয়ার্ক।
২ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৭৬ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব দেওয়া হয় ষ্টার ইন্ডিয়াকে। ভারতের মুম্বাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে, ২৪টি প্রতিষ্ঠান আবেদন পত্র কিনলেও শেষ পর্যন্ত ১৪টি কোম্পানি বিড করে।
তবে শেষ পর্যন্ত সাতটি ক্যাটাগরিতে জয় পেয়ে এই সম্প্রচার স্বত্ব কিনে নেই ষ্টার ইন্ডিয়া। সাতটি ক্যাটাগরির মধ্যে ছিল ভারতীয় টেলিভিশন, ডিজিটাল ভারত, আফ্রিকা, ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্য এশিয়ার সম্প্রচার।ভারতের জনপ্রিয় দুই স্পোর্টস নেটওয়ার্ক ষ্টার ও সনি’র মধ্যে শেষপর্যন্ত জিতে ষ্টার ইন্ডিয়া নেটওয়ার্ক।
ষ্টার ইন্ডিয়া নেটওয়ার্কের চেয়ারম্যান উদয় শংকর বলেন, ‘আইপিএল ভারতের জনপ্রিয় সম্পদ। আমরা বিশ্বাস করি, বিশ্বজুড়ে ডিজিটাল সম্প্রচারের মাধ্যমে আইপিএলকে আরো দর্শকের কাছে পৌঁছে দিতে পারব।’
তিনি মনে করেন, ভারতের ক্রিকেটের এগিয়ে যাওয়ায় আরো বেশি অবদান রাখতে পারবে ষ্টার ইন্ডিয়া। ‘আমরা প্রতিজ্ঞা করছি ভারতের ক্রিকেটের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় আরো বেশি অবদান রাখতে পারবো।’