অস্ট্রেলিয়ার ৭২ রানের লিড




তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৭২ রানে। বৃষ্টির বাধায় এদিন খেলা দেরীতে শুরু হয়। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত সফরকারীদের সংগ্ৰহ করে ৯ উইকেটে ৩৭৭ রান। মুস্তাফিজ ও মিরাজ নেন তিনটি উইকেট। সাকিব ও তাইজুলের সংগ্ৰহ একটি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ১২৩ রান করেন ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব করেন ৮২ রান।
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘন্টা পর। গত দিনের ২২৫ রানে ২ উইকেট নিয়ে শুরু করা অস্ট্রেলিয়া আরো ২৫ রান। পিটার হ্যান্ডসকম্ব ও ডেভিড ওয়ার্নারের ১৫২ রানের জুটি ভাঙে রান আউটে। ব্যক্তিগত ৮২ রানে সাকিবের সরাসরি থ্রোতে আউট হন হ্যান্ডসকম্ব। এরপর শতক করে ওয়ার্নার ফিরে ১২৩ রানে মুস্তাফিজের বলে।
তখনই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চেপে ধরে মিরাজ ও মুস্তাফিজ। হিলটন কার্টরাইট ১৮, গ্লিন মিক্সওয়েল ৩৮ প্যাট কামিন্স ৪ কে ফেরান মিরাজ। এবং ম্যাথিউ ওয়েডকে ৮ রানে আউট করেন মুস্তাফিজ। শেষে সাকিবের বলে এগার আউট হন ২২ রানে।
চতুর্থ দিনের খেলা শুরু হবে আগামীকাল সকাল সাড়ে নয়টায়।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস : ৩০৫/১০
(তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*, লায়ন ৭/৯৪, এগার ২/৫২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২২৫/২
(রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম্ব ৮২, মিক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, এগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০*, মুস্তাফিজ ৩/৮৪, মিরাজ ৩/৯৩, তাইজুল ১/৭৮, সাকিব ১/৮২)