বাংলাদেশে আসতে পারে তিন লাখ রোহিঙ্গা




 মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক চিঠিতে মহাসচিব গুতেরেস রোহিঙ্গা সমস্যা নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন।

রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে ২৪ অগাস্টে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। রোহিঙ্গাদের ২৬শ’ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ৪০০ রোহিঙ্গা নিহত হয়েছে। প্রায় দেড়লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে রাখাইন থেকে। জীবন ভয়ে পালিয়ে আসা গুরুতর আহত মানুষ, খাদ্যহীন-আশ্রয়হীন নারী-শিশু-বৃদ্ধরা এভাবে আসতে থাকলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে। যেভাবে শরণার্থী বাড়ছে তাতে শিগগিরই আশ্রয়ের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাছাড়া এই বিপুলসংখ্যক শরণার্থীর ন্যূনতম চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে ত্রাণ সংস্থাগুলোও। ফলে বড় একটি মানবিক বিপর্যয়ের মুখেই দাঁড়িয়ে আছে অসহায় এ রোহিঙ্গারা।