সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের, লেনদেনও কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ৬ হাজার ১৫১ দশমিক ২১ পয়েন্টে নেমে গেছে। তবে ৭ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২ হাজার ২০৮ দশমিক ৭৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৩ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭১ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৩২ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ১৩৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ হাজার ১৫২ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ২৫৯ কোটি ৯০ লাখ ৩৬ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক ২৩ দশমিক ৭২ পয়েন্ট কমে ১১ হাজার ৫৩২ দশমিক ৭৩ পয়েন্টে নেমে গেছে। তবে ৮৪ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৯৮ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৭১ কোটি ১৩ লাখ ৫ হাজার ২০২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৭৭ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার ৫৩৩ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।
