২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে অর্ধেকেরই কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি ১৬ বছর ধরে খুঁজেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটি যাত্রীবাহী বিমান আঘাত হানে ১১ সেপ্টেম্বর। এ হামলায় প্রায় ২ হাজার ৭৫৩ জন নিহত হয়। তবে এদের মধ্যে এখনো নিখোঁজ প্রায় ১ হাজার ১০০ জন।
ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এখনো অবশিষ্টদের খুঁজে বের করার চেষ্টা করছেন শহরের মেডিকেল এক্সামিনার। টুইন টাওয়ার হামলায় চলতি মাসে নিহত একজনের পরিচয় শনাক্ত করা হয়।
তবে এত স্বল্প সংখ্যক মৃতদেহ শনাক্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন লেখক কেভিন ব্যারেট। ২০১৩ সালে তিনি লিখেছিলেন, ‘ইতিহাসে যত ভবন ধসের ঘটনা ঘটেছে, প্রায় সবগুলোতেই মৃতদেহ বেশি বা কম অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভবন ধসের ঘটনায় মৃতদেহ কখনো টুকরো টুকরো হয়ে যায় না বা হাওয়ায় মিলিয়ে যায় না। তবে টুইন টাওয়ার হামলার ঘটনায় ১ হাজার ৬৩৪ জনের কোনো হদিস পাওয়া যায়নি আজো। তারা নিশ্চয়ই উধাও হয়ে যাননি বলে উল্লেখ করেন ব্যারেট।’
তবে এ প্রশ্নের উত্তরে ফরেনসিক বিশেষজ্ঞ মেশথিল্ড প্রিনজ বলেছেন, হামলায় বিভিন্ন বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছিল। উড়োজাহাজের গ্যাসোলিনের আগুন ছড়িয়ে পড়েছিল হামলার স্থানে। কয়েক সপ্তাহ এভাবেই পড়ে ছিল ভবনটি। মূলত একটি গণকবরের মতো হয়ে গিয়েছিল স্থানটি।
