বাংলা সিনেমায় পা রাখছেন সানি




টেলিভিশন রিয়েলিটি শো-য়ের মাধ্যমে ভারতের বিনোদন জগতে আত্মপ্রকাশ ঘটে সাবেক কানাডিয়ান পর্নতারকা সানি লিওনের। এরপর জিসম ২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর আর থেমে থাকতে হয়নি। অন্য এক জগত থেকে আসলেও নিজের প্রতিভার গুণে বলিপাড়ায় শক্তপোক্ত আসন গেঁড়েছেন তিনি। বি টাউনের আইটেম সং-এ যেন কোন বিকল্প নেই এই ৩৬ বছর বয়সী তারকার।
তবে এবার বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউড সুন্দরী সানি লিওনকে। বাংলাদেশে নয় ভারতীয় বাংলা ছবিতে আইটেম গানে অংশ নেবেন সানি। স্বপন সাহার পরিচালনায় গানটির কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন প্রভু দেবা।
উল্লেখ্য, হিন্দি সিনেমার পাশাপাশি এর আগেও তাঁকে ভারতের আঞ্চলিক সিনেমায় আইটেম গান করতে দেখা গেছিল।