রাজশাহীতে মুস্তাফিজ, অন্যরা কে কোন দলে




ঢাকার র‍্যাডিসন হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ৫ম আসরের প্লেয়ার ড্রাফট। লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণে প্রথম সাফল্য পেয়েছে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস।
টুর্নামেন্টের হটকেক মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা। এ প্লাস ক্যাটাগরিতে ৫০ হাজার মূল্যে তাঁকে দলে নিয়েছে কিংসরা। লটারির মাধ্যমে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে খেলোয়াড় ডাকার প্রথম সুযোগ পায় রাজশাহী দলটি। এবং সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটের এই সুপারস্টারকে দলে ভিড়িয়েছে তারা।
এছাড়াও সাবেক অনূর্ধ্ব ১৯ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান, দেশী তরুণ ক্রিকেটার নাহিদ উজ জামান ও ব্যাটসম্যান রনি তালুকদার, নাঈম ইসলাম জুনিয়র, হোসেন আলী, কাজী অনিককে দলে ভিড়িয়েছে তারা। বিদেশী ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানী তরুণ লেগ স্পিনার উসমান মির ও রাজা আলী দারকে দলে নিয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস ভাগ্যের সহায়তায় দলে ভিড়িয়েছে দেশীয় পেসার আবু হায়দার রনি, উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি, ব্যাটসম্যান নাদিফ চৌধুরী, বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব, তরুণ খেলোয়াড় সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, মোহাম্মদ খালেদ আহমেদকে বিদেশীদের মধ্যে ইংলিশ জো ডেনলী এবং ওয়েস্ট ইন্ডিয়ান দলের আখিল হোসেনকে দলে নিয়েছে তারা।
রংপুর রাইডার্স তাদের দলে নিয়েছে দেশীয় শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম আপু, বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, জিয়াউর রহমান, মোহাম্মদ ইলিয়াস, নাহিদুল হক, ফজলে মাহমুদ রাব্বি এবং বিদেশী খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের স্যাম হেন, আফগানিস্তানের সামিউল্লাহ সেনওয়ারী ও জাহির খানকে দলে নিয়েছে রাইডার্সরা।
চিটাগং ভাইকিংস দেশীয় খেলোয়াড়দের মধ্যে দলে নিয়েছে দেশীয় সানজামুল ইসলাম, আল-আমিন জুনিয়র, তানবীর হায়দার, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, নাঈম হাসান, ইয়াসির আরাফাতকে। বিদেশী খেলোয়াড়দের মধ্যে তারা দলে নিয়েছে ইংল্যান্ডের লুইস রেস ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে।
খুলনা টাইটান্স তাদের দলে ভিড়িয়েছে দেশীয় নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ধীমান ঘোষ, মুক্তার আলী, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলীকে। বিদেশি কোটায় তারা নিয়েছে শ্রীলঙ্কার সেনান জয়সুরিয়াকে এবং ইংল্যান্ডের জন ক্রিস্নানকে।
তৃতীয় আসর চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টরিয়ানস দলে সুযোগ পেয়েছে আল-আমিন হোসেন, আলোক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, রকিবুল হাসান, এনামুল হক, আরাফাত সানি। বিদেশীদের মধ্যে তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের রুম্মন রাইস খাঁন জিম্বাবুয়ের সোলেমান মিরেকে।
দেশীয় খেলোয়াড়দের মধ্যে নবাগত সিলেট সিক্সারসে সুযোগ পেয়েছে পেসার আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, শুভাগত হোম, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরীফুল্লাহ। শ্রীলঙ্কার চতুরঙা ডি সিলভা ও পাকিস্তানের গোলাম মোহাম্মদ খান বিদেশী কোটায় দলে সুযোগ পেয়েছে।