সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক ঊর্ধ্বমুখি। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ কমে ৬ হাজার ১৭০ দশমিক ৪৮ পয়েন্টে নেমে গেছে। ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক শুন্য ৫ শতাংশ কমে ২ হাজার ১৯৭ দশমিক ৫৪ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৪ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৬১ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৯ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ১৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭৮০ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ৮২ কোটি ৯০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২০৬টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক ১ দশমিক ৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭৮ দশমিক ৫ পয়েন্টে নেমে গেছে। ৪৩ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৯৯ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৯ কোটি ১৪ লাখ ২৫ হাজার ১২৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৫১ কোটি ১৭ লাখ ১০৯ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।
